CovidDeaths in Brazil : কোভিড-সংক্রমণ কমে ১৭,০৩১, ব্রাজিলে ২৪ ঘন্টায় মৃত্যু ৭৬৫ জনের

রিও ডি জেনেইরো, ১৩ জুলাই (হি.স.): ব্রাজিলে কমতে কমতে অনেকটাই কমে গেল দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও নিম্নগামী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ৭৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৩৪ হাজারেরও বেশি করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯,১০৬,৯৭১ জন।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সোমবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ১৭,০৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৯,১০৬,৯৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় ৭৬৫ জনের মৃত্যুর পর ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৪ হাজার ৩১১ জনের। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৭,৬৬৬,৬৫৪ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯,০৬,০০৬ জন।