News Flash

  • Home
  • Uncategorized
  • যোগগুরু রামদেব ত্রিপুরায় যোগ কেন্দ্র স্থাপন করতে চাইছেন, মুখ্যমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন
Image

যোগগুরু রামদেব ত্রিপুরায় যোগ কেন্দ্র স্থাপন করতে চাইছেন, মুখ্যমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : যোগগুরু রামদেব ত্রিপুরায় যোগা কেন্দ্র স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁকে স্বাগত জানিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


যোগগুরু রামদেবের সাথে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এবং তাঁর কন্যা যোগাগ্রামে গিয়ে সাক্ষাত করেন। তখনই মুখ্যমন্ত্রী টেলিফোনে তাঁর সাথে কথা বলেন। রামদেব জানিয়েছেন, যোগ আমাদের দেশের সনাতন সংস্কৃতি। যোগার মাধ্যমে সমস্ত ধরনের শারীরিক ব্যাধি থেকে মুক্তি সম্ভব। শরীর-কে সুস্থ রাখতে যোগার বিকল্প নেই। তাই, উত্তর-পূর্বাঞ্চলে তিনি যোগা কেন্দ্র স্থাপন করতে চাইছেন। এক্ষেত্রে ত্রিপুরা তার প্রথম পছন্দ বলে জানিয়েছেন। তিনি বলেন, পূর্বোত্তরের সর্ববৃহত যোগা কেন্দ্র ত্রিপুরায় স্থাপন করতে চাইছি। কারণ, ত্রিপুরায় আগামী দিনে যথেষ্ঠ সম্ভাবনাময় রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে।


এ-বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আজ যোগ গুরু রামদেবের সঙ্গে কথোপকন হয়েছে। তিনি আমাদের রাজ্য ত্রিপুরায় যোগ ও প্রাকৃতিক চিকিৎসার একটি বড় কেন্দ্র স্থাপিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি যোগ গুরুর ইচ্ছাকে সম্মান করি এবং আশ্বাস দিয়েছি। আমাদের সরকার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top