News Flash

  • Home
  • Uncategorized
  • price rise: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হালহালিতে কংগ্রেসের বিক্ষোভ
Image

price rise: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হালহালিতে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ক্রমাগত পেট্রোল ,ডিজেল, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার কমলপুরের হালহালি বাজারে তৃনমূল কংগ্রেসের এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷


শনিবার কমলপুরের হালহালি বাজারে পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ব্রজগোপাল ধর, হাসান চৌধুরী, দীপক দাস প্রমুখ৷ মিছিলটি হালহালি-দেবীছড়ার রাস্তার মুখ থেকে বের হয়ে হালহালির বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলেই দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে তারা অভিযোগ করেন৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের ধলাই জেলা সভাপতি ব্রজগোপাল ধর বলেন, কেন্দ্রীয় সরকার অবিলম্বে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রির মূল্য নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো সুদৃঢ় করার জন্য সর্বত্র সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top