News Flash

  • Home
  • দিনের খবর
  • UAE : ভারত সহ একাধিক দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরব আমিরশাহির নাগরিকদের
Image

UAE : ভারত সহ একাধিক দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরব আমিরশাহির নাগরিকদের

আবুধাবি, ২ জুলাই (হি.স.): করোনা আবহে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করল সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। অতিমারীর কারণে অন্যদেশের নাগরিকদের ঢুকতে দেওয়া নিয়ে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, তেমন নিজের দেশের নাগরিকদের অন্য দেশে যাওয়া নিয়েও নিষেধাজ্ঞা জারি করেছে । যেমন, সংসযুক্ত আরব আমিরশাহির সরকার ঘোষণা করে দিয়েছে, তাদের দেশের নাগরিক ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে এখন যেতে পারবে না।

জানা গিয়েছে, আগামী ২১ জুলাই পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে ভ্রমণ করতে পারবেন না সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র নাগরিকরা। আমিরশাহির বিদেশ মন্ত্রক এবং বিপর্যয় মোকাবিলা দফতর একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে, ২১ জুলাই পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবে না তাদের দেশের নাগরিকরা। ভারতীয় উপমহাদেশের এই দেশগুলি ছাড়াও তালিকায় আছে আরও বেশ কয়েকটি দেশ। লাইবেরিয়া, কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই বিধিনিষেধ জারি হয়েছে। এদিকে ১৪টি দেশ থেকে ইউএই-তেও বিমান অবতরণ করতে পারবে না বলে জানায় আরব আমিরশাহি। সেই তালিকায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং নেপালের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি আফ্রিকান দেশ।


অন্যান্য দেশ, যেখানে যাওয়ার ছাড়পত্র আছে সেখানেও সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে। আমিরশাহির সরকার জানিয়ে দিয়েছে, বিদেশ ভ্রমণে কেউ কোভিড পজিটিভ হলে তাঁকে নিভৃতবাসে থাকতে হবে এবং সমস্ত নিয়ম পালন করতে হবে। জানাতে হবে সংশ্লিষ্ট দেশে অবস্থিত আমিরশাহি দূতাবাসকেও। যারা আক্রান্ত হবেন তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে তবেই দেশে ফিরতে পারবেন।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top