সক্রিয় রোগী ২.১৪ শতাংশ, ভারতে ৩৯.৫৯-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ভারতে ৩৯.৫৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ জুন সারা দিনে ভারতে ১৯,০১,০৫৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৯,৫৯,৭৩,১৯৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,০১,০৫৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। 

বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৯,৩২৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৬,৪৩,১৯৪ জন (২.১৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,৯০,৬৬০ জনের মৃত্যু হয়েছে (১.৩০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৩৫৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৯,৯৪,৮৫৫ জন (৯৬.৫৬ শতাংশ)।