News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে মামলা
Image

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে কোথাকার পুলিশ৷ তার নাম বিকাশ পান তাঁতী৷ বাড়ি পূর্ব গণকি৷বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এখন বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে খোয়াই থানায় মামলা করেছে এক প্রতারিত যুবতী৷


ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার পূর্বগণকি গ্রামে৷ এ ব্যাপারে মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে৷ বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ খোয়াই থানার পুলিশ আগরতলার অরুন্ধতী নগর এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে৷ বৃহস্পতিবার সকালে পুলিশ থানায় নিয়ে আসে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে৷ ঘটনার বিবরণে জানা যায়, পূর্বগণকির২১ বছরের যুবতীর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সিধাই থানা এলাকার মোহনপুরের তারানগর এলাকার যুবকের সাথে৷ ক্রমে ক্রমে প্রণয়ঘটিত সম্পর্কে আবদ্ধ হয়৷ এক বছর ধরে ছেলেটি মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে চলেছে৷এখন সে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে৷ গত ১৬ ই জুন যুবতী প্রেমিক বিকাশ পান তাতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ খোয়াই থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৪১৭/৩৭৬ ধারায় মামলা গ্রহণ করে৷ মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা নাগাদ আগরতলার অরুন্ধতী নগর এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে৷


সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে এ ধরনের প্রতারণার ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷ সোশ্যাল মিডিয়ার কল্যাণে সামাজিক অবক্ষয় ও দিনের পর দিন বেড়ে চলেছে৷ এ বিষয়ে যুবক-যুবতী এবং তাদের অভিভাবকদের সতর্ক হওয়া জরুরী৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top