News Flash

  • Home
  • বাণিজ্য
  • রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধিতে উদ্বিগ্ণ বাঙালি মহিলা সমাজ ও মহিলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন পুলিশ হেডকোয়ার্টারের সামনে
Image

রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধিতে উদ্বিগ্ণ বাঙালি মহিলা সমাজ ও মহিলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন পুলিশ হেডকোয়ার্টারের সামনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি মহিলা সমাজ ও প্রদেশ মহিলা কংগ্রেস৷ পৃথক ভাবে এদিন দুই সংগঠনের তরফ থেকে রাজ্য পুলিশের হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ সাথে পুলিশ মহানির্দেশকের নিকট দাবীসনদ তুলে দেওয়া হয়৷


নারী সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে বাঙালি মহিলা সমাজ৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ দিনের-পর-দিন বৃদ্ধি পেতে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি মহিলা সমাজ৷ সংগঠনের প্রতিনিধি দল বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন৷ দাবি সনদ প্রদানের আগে সংগঠনের কর্মীরা পুলিশের মহানির্দেশক এর মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন৷
সেখান থেকে একা প্রতিনিধিদল পুলিশের মহানির্দেশক এর সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন৷ সংগঠনের রাজ্য সভানেত্রী সুনীতি দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ ও হত্যা কান্ডের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে৷ পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করছে না৷ ফলে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে৷ নারী নির্যাতন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বন্ধ করার লক্ষ্যে প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ সংগঠনের পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১২জুন আগরতলা শহরের অনতি দূরে শ্রীনগর থানা এলাকায় নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে৷


গত বার মে বিলোনিয়ার পুরাতন রাজবাড়ী থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে৷ বাধা দেওয়ায় তার ছোট ভাইকে হত্যা করেছে৷ ২৮ শে মে পানিসাগর থানাধীন চাঁদপুর এলাকায় এক নাবালিকাকে চারজন মিলে গণধর্ষণ করেছে৷ এধরনের পাশবিক ঘটনা বন্ধ করার জন্য বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷
অবিলম্বে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নেশা সামগ্রির বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ সবর্োপরি, পণ প্রথা উচ্ছেদের জন্য প্রচলিত আইনের সংশোধন করার দাবি জানানো হয়৷


এদিকে, সম্প্রতি রাজধানী লাগুয়া শ্রীনগর চারজন নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে৷ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়৷ বিক্ষোভ কর্মসূচির পর রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্য ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দল৷
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মহিলা কংগ্রেসের নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ৷ তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নারী ধর্ষণ খুনের মতো ঘটনা বেড়েই চলেছে৷ করোনা কারফিউ মধ্যেও এ ধরনের ঘটনা রাজ্যে অব্যাহত রয়েছে৷ পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে চারজন নাবালিকাকে মেয়েকে ধর্ষনের জন্য নিয়ে যায় সেসব দুসৃকতিকারীরা তা নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷
তিনি বলেন এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ নয়তো এই ধরনের ঘটনা রাজ্যের যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মহিলারা সম্পূর্ণভাবে নিরাপদহীন৷ নয়তো আগামী দিনে মহিলা কংগ্রেস রাজ্যের তীব্র আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷ এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের পূর্ব লোকসভা আসনের সহ-সভানেত্রী পূর্ণিতা চাকমা, পান্না দে সহ অন্যান্যরা৷

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top