News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে যথাযথ চিকিৎসা না পেয়ে তিন হাসপাতাল ঘুরে মৃত্যু করোনা আক্রান্ত সদ্যোজাতের
Image

মহারাষ্ট্রে যথাযথ চিকিৎসা না পেয়ে তিন হাসপাতাল ঘুরে মৃত্যু করোনা আক্রান্ত সদ্যোজাতের

নাগপুর, ৬ জুন (হি.স.) : মহারাষ্ট্রে জন্মের ৬ দিনের মধ্যেই প্রাণ হারাল করোনা আক্রান্ত একরত্তি। পরপর তিনটি হাসপাতাল ঘুরেও হল না যথাযথ চিকিৎসা। তাকে বাঁচাতে পারলেন তার অভিভাবকরা।


গত সোমবার মহারাষ্ট্রের পালঘরে এক বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি। তার ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাকে জেলার অন্য এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালেই মা ও শিশু দু’জনেরই করোনার পরীক্ষা হয়। অ্যান্টিজেন টেস্টে দেখা যায় শিশুটির মা করোনা নেগেটিভ হলেও সংক্রমিত হয়েছে শিশুটি।


সঙ্গে সঙ্গে করোনা চিকিৎসার জন্য শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই হাসপাতালটি একটি গ্রামীণ এলাকায় অবস্থিত। ভরতি করার পর অবশ্য দেখা যায়, সেখানে যথাযথ চিকিৎসা হচ্ছে না। এরপরই শিশুটির অভিভাবক সিদ্ধান্ত নেন তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। সেইমত তাকে ভরতি করা হয় জহর হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি দেখা যায়। ক্রমশই গুরুতর হয়ে উঠতে থাকে শিশুটির শারীরিক অবস্থা। শেষ পর্যন্ত নাগপুরের এক জেলা হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত শিশুটিকে। শুরু হয় চিকিৎসা। কিন্তু ২ দিন যেতে না যেতেই থেমে যায় খুদের লড়াই।


বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবথেকে বেশি সংক্রমিত আশঙ্কা থাকবে শিশুদের। কিন্তু এই মুহূর্তে দেশের যা স্বাস্থ্য পরিকাঠামো, তাতেও যে একজন শিশুর যথাযথ করোনা চিকিৎসা হওয়া কঠিন, সেটাই যেন ফুটে উঠল মহারাষ্ট্রের শিশুটির করুণ পরিণতিতে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top