News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন নয়, কোভিডের বিরুদ্ধে স্থায়ী সমাধান টিকাকরণ : রাহুল গান্ধী
Image

লকডাউন নয়, কোভিডের বিরুদ্ধে স্থায়ী সমাধান টিকাকরণ : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী জানালেন, “লকডাউন অথবা মাস্ক পরা করোনার বিরুদ্ধে অস্থায়ী সমাধান, কোভিডের বিরুদ্ধে স্থায়ী সমাধান হল ভ্যাকসিন।” শুক্রবার ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, “কোভিড-১৯ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার সতর্ক করেছিলাম। পরে, কোভিডের বিরুদ্ধে ভারতের জয়ের কথাও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এটি একটি বিবর্তিত রোগ। লকডাউন অথবা মাস্ক পরা করোনার বিরুদ্ধে অস্থায়ী সমাধান, কোভিডের বিরুদ্ধে স্থায়ী সমাধান হল ভ্যাকসিন।”
টিকাকরণ নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছেন, “আসল সমস্যা হল, কোনও টিকাকরণ কৌশল নেই। প্রধানমন্ত্রী কৌশলগতভাবে ভাবেন না। তিনি একজন ইভেন্ট ম্যানেজার, তিনি একটি সময়ে একটি ইভেন্টের কথা নিয়েই ভাবেন।” রাহুল গান্ধী আরও বলেছেন, “কীসের বিরুদ্ধে লড়াই সে সম্পর্কে বুঝতেই পারছে না সরকার। এই ভাইরাসের রূপান্তরকরণের ঝুঁকি সম্পর্কে বোঝার চেষ্টা করুন।” অভিযোগ উঠছে কংগ্রেস-শাসিত রাজ্যগুলিতে কোভিডে মৃত্যুর ভুল রিপোর্ট দেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বলেছি, মিথ্যে তাঁদের শুধুমাত্র ক্ষতি করবে, বাস্তবতা মেনে নেওয়া দরকার। প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো উদ্বেগজনক, কিন্তু সত্যের উপর আমাদের অটুট থাকতে হবে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top