News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ মে থেকে দিল্লিতে আনলক প্রক্রিয়া শুরু : কেজরিওয়াল
Image

৩০ মে থেকে দিল্লিতে আনলক প্রক্রিয়া শুরু : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): রাজধানী দিল্লিতে কোভিডের বাড়বাড়ন্ত প্রায় কমে গিয়েছে বলাই যেতে পারে। দিল্লিতে বিগত এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ নিম্নমুখী, মৃত্যুর সংখ্যা যেমন কমছে, তেমনই বাড়ছে সুস্থতার হার। তাই এবার আনলক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। দিল্লিতে আগামী সোমবার (৩০ মে) সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন, তারপর থেকেই শুরু হবে আনলক প্রক্রিয়া। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন, আমরা আনলক প্রক্রিয়া শুরু করব। দৈনিক মজুরি শ্রমিকদের কথা মাথায় রেখে সোমবার থেকেই নির্মাণ কাজ ও ফ্যাক্টরি খুলে দেওয়া হবে।
দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেছেন, “করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে দিল্লিবাসীর পরিশ্রমে দিল্লির পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে, লকডাউনের পর দিল্লি ধীরে ধীরে আনলকের জন্য প্রস্তুত হয়েছে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “১.৫ শতাংশে নেমে এসেছে পজিটিভিটি রেট এবং দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ১০০ জন।”

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top