News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী-মমতার বৈঠকের প্রাক্কালে বিরোধী দলনেতার তকমা শুভেন্দু অধিকারীকে
Image

মোদী-মমতার বৈঠকের প্রাক্কালে বিরোধী দলনেতার তকমা শুভেন্দু অধিকারীকে

কলকাতা, ২৮ মে (হি. স.) : মোদী-মমতার বৈঠকের প্রাক্কালে বিজেপি-র তরফে শুক্রবার লিখিতভাবে জানানো হল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে বৃহষ্পতিবারই শুভেন্দুর উপস্থিতি নিয়ে নবান্নের তরফে আপত্তি তোলা হয়েছে। নবান্নের তরফে নয়াদিল্লিকে জানিয়ে দেওয়া হয়, মোদীর বৈঠকে শুভেন্দু থাকলে মমতা ওই বৈঠকে থাকবেন না। তিনি শুধু বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই।

ওই আপত্তির কথা জানাজানি হওয়ার পরেই শুক্রবার শুভেন্দুবাবুর বিরোধী দলনেতার স্বীকৃতির চিঠিটি প্রকাশ করে বিজেপি। যার মাধ্যমে প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে, শুভেন্দু ‘স্বীকৃত’ বিরোধী দলনেতা। যা পদমর্যাদায় মন্ত্রীর সমতুল। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর থাকা নিয়ে আপত্তি তোলা অনুচিত হবে। যদিও প্রকাশ্যে বিজেপি এই বিষয়টি নিয়ে কোনও কথা বলেনি।

 বিজেপি-র তরফে যে চিঠিটি শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে, সেটি গত ১৯মে বিধানসভার সচিবালয় থেকে শুভেন্দুকে পাঠানো হয়। তাতে সপ্তদশ বিধানসভায় ১৩মে থেকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যক্ষ নিজেও তাতে সায় দিয়েছেন বলে উল্লেখ রয়েছে চিঠিতে। অর্থাৎ ২মে ভোটের ফলাফল ঘোষণার ১১ দিনের মাথাতেই বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় স্বীকৃতি পেয়েছেন শুভেন্দু।

বিধানসভার তরফেও ইতিমধ্যেই সেই স্বীকৃতি পেয়ে গিয়েছেন তিনি। ভোট মিটে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাজ্য বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সেই স্বীকৃতিপত্র প্রকাশ্যে আনল গেরুয়া শিবির।

তবে দু’সপ্তাহ আগে রাজ্য বিধানসভায় শুভেন্দু বিরোধী নেতার স্বীকৃতি পেয়ে গেলেও এত দিন সেটি দলীয় তরফে সামনে আনা হয়নি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিষয়টি জানত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাতে শুভেন্দুর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিরোধী দলনেতা হিসেবে তাঁর স্বীকৃতির বিষয়টি তুলে ধরেছে তারা। বলা হয়েছে, বিজেপি শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করলেও ‘আনুষ্ঠানিক ভাবে’ তিনি এখনও রাজ্যের বিরোধী দলনেতা নন। বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতিতে চাপানউতরের মধ্যেই শুক্রবার সকালে প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে বিজেপি-র তরফে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর স্বীকৃতিপত্র প্রকাশ্যে আনা হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top