News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে ফের ২-হাজারের ঊর্ধ্বে মৃত্যু, কোভিডে সংক্রমিত ৬৬,৭২২
Image

ব্রাজিলে ফের ২-হাজারের ঊর্ধ্বে মৃত্যু, কোভিডে সংক্রমিত ৬৬,৭২২

রিও ডি জেনেইরো, ২৮ মে (হি.স.): সপ্তাহখানেক আগে পর্যন্ত করোনার আগ্রাসন কমছিল ব্রাজিলে। কিন্তু, গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে ব্রাজিলে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু ২ হাজার ১৩০ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬,৭২২ জন। ফলে এযাবৎ ব্রাজিলে ৪ লক্ষ ৫৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৭৫৩-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যাও বেড়েছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৬৬,৭২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৬,৩৪২,১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৭৮৬,২৯২ জন। সংক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে ব্রাজিলে এই মুহূর্তে ১০,৯৯,১১৭ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top