News Flash

  • Home
  • বিনোদন
  • সংক্রমণ বাড়ছেই, আমেরিকায় করোনায় মৃত্যু আরও ৬৩০ জনের
Image

সংক্রমণ বাড়ছেই, আমেরিকায় করোনায় মৃত্যু আরও ৬৩০ জনের

ওয়াশিংটন, ২৮ মে (হি.স.): আমেরিকায় আরও ৬৩০ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪,৩৯৩ জন। ফলে আমেরিকায় ৩৩,৯৯৯,৬৮০-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৬৩০ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০৭ হাজার ৭২৬ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৯৩ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৯৯৯,৬৮০-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৭,৭০১,৮৭৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৬ লক্ষ ৯০ হাজার ০৭৫ জন।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top