News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

ধর্মনগরে অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ হয়েছে এক গৃহবধূ৷ গৃহবধূর নাম স্বপ্ণা রাণী নাথ (৪০)৷ ঘটনা ধর্মনগর দক্ষিন গঙ্গানগর এলাকায়৷ অগ্ণিদগ্দ গৃহবধূ বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন স্বপ্ণা রাণী নাথের অবস্থা আশঙ্কাজনক৷ অভাব অনটনের কারণেই আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে জানিয়েছে অগ্ণিদগ্দ মহিলা৷


নিজ শরীরে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ গৃহবধু ঘটনা ধর্মনগর মহকুমার দক্ষিন গঙ্গানগর এলাকার৷অগ্ণিদগ্দ মহিলার স্বামী নারায়ণ নাথ পেশায় দিন মজুর৷বুধবার সন্ধ্যা নাগাদ মহিলার স্বামী কাজ থেকে বাড়ি ফেরার পর স্বপ্ণা রানী নাথকে খাবার দেওয়ার কথা বললে মহিলা রান্নাঘরে গিয়ে নিজ শরীরেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ এই ঘটনা দেখে মহিলার স্বামী নারায়ণ নাথ আগুন নেবানোর চেষ্টা করেন৷


তার চিৎকার শুণে আশেপাশের লোকজনরাও ছুটে আসে৷অগ্ণি নির্বাপক দপ্তরে খবরে দিলে মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷কি কারণে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এই প্রশ্ণের উত্তরে অগ্ণিদগ্দ মহিলা স্বপ্ণা রানী নাথ বলেছেন অভাব অনটনের কারণেই আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি৷বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে মহিলার৷হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন স্বপ্ণা রাণী নাথের অবস্থা আশঙ্কাজনক৷শরীরের প্রায় ৯০শতাংশ ঝলসে গেছে৷প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top