কলকাতা, ২৮ মে (হি. স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য । কিছুদিন আগেই অক্সিজেনের মাত্রা কম থাকায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শুক্রবার আগের থেকে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এমনটাই খবর হাসপাতাল সূত্রে ।
করোনা হানায় নাজেহাল শহরবাসী । সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ কারুর শরীরেই করোনা থাবা বসাতে ছাড়েনি । সেই তালিকা থেকে বাদ যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও । কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা চলছিল তার । কিন্তু হঠাৎই ফের অসুস্থ হয়ে পরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । গতকাল মঙ্গলবারই অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । অক্সিজেনের মাত্রা কম থাকায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাকে।বাইপ্যাপ দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা হচ্ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর ।
শুক্রবার হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে শারীরিক অবস্থা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যর । আজই রেমডেসিভির কোর্সের শেষ দিন ।নিজের হাতেই খাবার খাচ্ছেন তিনি । কথাও বলতে পারছেন । আগামীকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারিরীক অবস্থা নিয়ে আরও বেশ কিছু পরীক্ষা করার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে ।

আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য
Releated Posts
‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের
ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…
‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প
ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…
বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর
কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…
আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প
ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…


















