News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ মামলায় বৃহস্পতিবারও ৪ নেতা-মন্ত্রীর জামিন হল না, শুনানী ফের শুক্রবার
Image

নারদ মামলায় বৃহস্পতিবারও ৪ নেতা-মন্ত্রীর জামিন হল না, শুনানী ফের শুক্রবার

কলকাতা, ২৭ মে (হি. স.) :  বৃহস্পতিবারও নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রীর জামিন হল না । বেঞ্চ জানাল, এই মামলায় শুক্রবার দুপুর ১২টায় ফের শুনানি হবে। তবে প্রথমে শোনা হবে ‘রিকল অ্যাপ্লিকেশন’টি।

এদিন মামলার সওয়াল জবাব পর্বে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দাবিগুলো আগে শুনতে হবে। সলিসিটর জেনারেল তো কয়েক ঘণ্টা ধরে বলেই যাবেন। এদিকে আমাদের কথা শোনা হচ্ছে না। আমাদের মক্কেলরা হেফাজতে রয়েছেন। সাধারণ বিচার পদ্ধতি লঙ্ঘন করে তাঁদের হেফাজতে রাখা হয়েছে। শুনানি ৪-৫ দিন ধরে চলবে। আমার মক্কেলরা হেফাজতে থাকবে? আমাদের আবেদনগুলো এক পাশে রাখা যায় না। তুষার মেহতার সমস্ত বিষয় নিয়ে আমাদের উত্তর দেওয়ার অধিকার রয়েছে। তাই আমাদের আবেদন পুনরায় শোনা হোক।’’
ফিরহাদ হাকিমের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘জনসাধারণের ভয় দেখিয়ে জামিনের বিরোধিতা করা কোনও যুক্তি হতে পারে না। সাধারণ বিচারে অভিযুক্তরা জামিন পাওয়ার যোগ্য।’’  অভিষেকবাবুর সংযোজন, ‘‘ মেহতার প্রশ্ন শুনে মনে হচ্ছে তিনি আসলে জামিন নিয়ে  কথা বলছেন না। অন্য বিষয়ে কথা বলছেন। আসলে উনি জামিনকে আটকানোর চেষ্টা করছেন।’’ সিঙ্ঘভির কথায়, ‘‘অভিযুক্তরা কিন্তু  ১৭ মে মৌখিক আবেদনের ভিত্তিতে জামিন পেয়েছিল। আর তার দুদিন পরই আইনশৃঙ্খলা খারাপ হওয়ার কারণ দেখিয়ে দেখিয়ে হলফনামা করা হল।’’

সিঙ্ঘভিকে বিচারপতি মুখোপাধ্যায় বললেন, ‘‘কেবল জামিন মঞ্জুর করাটাই একমাত্র প্রশ্ন নয়। জামিন মঞ্জুর হলে তো পুরো মামলারই নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু এখানে একটি উদ্বেগের প্রশ্ন রাখা হয়েছে। বিষয়টা কিন্তু অত সহজ নয়।’’
বেঞ্চকে কল্যাণবাবুর প্রশ্ন, ‘‘শুভেন্দু (অধিকারী) আর মুকুল (রায়)কে ডাকা হচ্ছে না কেন? ওঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে?’’ জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘আমি শুধুমাত্র আইনি প্রশ্নের জবাব দেব।’’

শুক্রবার দুপুর ২টোয় মামলা শুনানির আর্জি জানান অভিষেক। কল্যাণ বললেন, ‘‘১১টায় করা হোক, অভিষকের অসুবিধা হলে আমি সওয়াল করব।’’ অভিষেকের অনুরোধ, তবে ১২টায় হোক শুনানি। শুক্রবার কখন শুনানি? তা লিখিত ভাবে আইনজীবীদের জানাতে বললেন বিচারপতি সৌমেন সেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেন এদিন ছিলেন পাঁচ বিচারপতির বেঞ্চে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top