News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-পরিস্থিতিতেও সেবা অক্ষুন্ন রেখেছে প্রতিরক্ষা মন্ত্রক : রাজনাথ সিং
Image

কোভিড-পরিস্থিতিতেও সেবা অক্ষুন্ন রেখেছে প্রতিরক্ষা মন্ত্রক : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে সমগ্র ভারত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-কিছু দিন আগে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে  মৃত্যু ও আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছিল! কোভিডের এই দ্বিতীয় ঢেউকে অনেক বেশি ‘ভয়ঙ্কর’ ও ‘নজিরবিহীন’ আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও প্রতিরক্ষা মন্ত্রক সেবা অক্ষুন্ন রেখেছে। বৃহস্পতিবার ভার্চুয়ালি ‘সার্ভিস ই-হেলথ অ্যাসিস্ট্যান্স ও টেলি-কনসালটেশন (সেহত) ওপিডি পোর্টালের শুভসূচনা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “কোভিডের দ্বিতীয় ঢেউ বেশি ভয়ঙ্কর ও নজিরবিহীন। কিন্তু, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও প্রতিরক্ষা মন্ত্রক সেবা অক্ষুন্ন রেখেছে।….দিল্লি, লখনউ, বারাণসী এবং দেশের অন্যত্র কোভিড হাসপাতাল ও অক্সিজেন জেনারেশন প্লান্ট সেটআপ করেছে ডিআরডিও।”

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top