News Flash

  • Home
  • Uncategorized
  • গোপনীয়তার অধিকারকে সম্পূর্ণ সম্মান করে কেন্দ্র : রবিশঙ্কর প্রসাদ
Image

গোপনীয়তার অধিকারকে সম্পূর্ণ সম্মান করে কেন্দ্র : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): গোপনীয়তার অধিকারকে সম্পূর্ণ সম্মান ও স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। ফের জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। একইসঙ্গে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতেই তৈরি করা হয়েছে নতুন বিধি। হোয়াটসঅ্যাপের সাধারণ ব্যবহারকারীদের নতুন বিধি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।” গত বুধবার থেকে দেশে কেন্দ্রের ডিজিটাল নজরদারি বিধি চালু হয়েছে, যার আওতায় নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিও-র উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলি।
এই বিধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে যাচ্ছে বিরোধীরা। এমতাবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করে জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতেই তৈরি করা হয়েছে নতুন বিধি। প্রশ্ন করার অধিকার-সহ যাবতীয় সমালোচনাকে সরকার স্বাগত জানাচ্ছে। যাঁরা মূলত অপব্যবহারের শিকার হন, সোশ্যাল মিডিয়ার সেই সমস্ত সাধারণ ব্যবহারকারীদের ক্ষমতায়িত করবে এই বিধি।” রবিশঙ্কর প্রসাদ আরও জানিয়েছেন, “গোপনীয়তার অধিকারকে সম্পূর্ণ সম্মান ও স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। হোয়াটসঅ্যাপের সাধারণ ব্যবহারকারীদের নতুন বিধি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কে ম্যাসেজ দেওয়া শুরু করেছে, তা খুঁজে বের করাই মুখ্য উদ্দেশ্য।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top