News Flash

Image

গভীর ষড়যন্ত্র চলছে : তোপ মদন মিত্রের

কলকাতা, ১৯ মে( হি. স.) : গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি তুঙ্গে । সোমবারই নারদ-মামলায় তৃণমূলের চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । যদিও ইতিমধ্যেই অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত মদন মিত্র । বুধবার সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়ার সময় মুখ খুললেন তৃণমূল নেতা । ‘ গভীর ষড়যন্ত্র চলছে’ নাম না করে বিজেপিকে একহাত মিত্রর ।

 সোমবার সপ্তাহের শুরুর দিনেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । জানা যায় মূলত নারদ-মামলায় গ্রেফতার করা হয় তাদের । তৃণমূলের চার নেতা গ্রেফতার হওয়ার খবর পেতেই কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় ৬ ঘন্টা পর নিজাম প্যালেস থেকে বেরোন মুখ্যমন্ত্রী । তারই মাঝে সোমবার গভীর রাতে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ওই চার নেতাকে ৷ কিন্ত সোমবার ভোর রাতে শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র অসুস্থ বোধ করায় তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত তৃণমূল নেতা মদন মিত্রর । 

বুধবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করাতে। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মদন মিত্র বলেন ‘ গভীর ষড়যন্ত্র চলছে । এই হারকে মেনে নিতে পারছে না । বাংলার মানুষ এর বিচার করবে । গণতন্ত্রের নৃশংস হত্যা আগে কখনও দেখেনি। আমি এখনও অসুস্থ। গতকাল হাইপোগ্লাইকোমিয়া হয়ে গিয়েছিল । উপর ওয়ালা আছেন ।  এই ষড়যন্ত্রের মোকাবিলা হবে’ । 

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top