News Flash

  • Home
  • Uncategorized
  • নবনীতকে সুরক্ষা দিতে নারাজ দিল্লি হাইকোর্ট, শুনানি স্থগিত
Image

নবনীতকে সুরক্ষা দিতে নারাজ দিল্লি হাইকোর্ট, শুনানি স্থগিত

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): দিল্লি হাইকোর্টও মুখ ফেরাল। অক্সিজেন কনসেনট্রেটর কালোবাজারির ঘটনায় ধৃত ব্যবসায়ী নবনীত কালরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে নারাজ দিল্লি হাইকোর্টও। ফলে নবনীতের অস্বস্তি আরও বাড়ল! বৃহস্পতিবারই দিল্লির একটি আদালত নবনীত কালরার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর নবনীত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার দিল্লি হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নবনীতকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আপাতত অন্তর্বর্তীকালীন জামিন-আবেদনের শুনানি স্থগিত।


করোনার বাড়বাড়ন্তের মধ্যে দিল্লিতে যখন অক্সিজেনের চরম সঙ্কট দেখা দিয়েছিল, তখন দক্ষিণ দিল্লির ৩টি বিলাসবহুল রেস্তরাঁ থেকে মোট ৫২৪টি অক্সিজেন কনসেনট্রেটর উদ্ধার করেছিল পুলিশ। দিল্লির খান মার্কেটের কাছে খান চাচা এবং টাউন হল রেস্তরাঁ থেকে মোট ১০৫টি অক্সিজেন কনসেনট্রেটর উদ্ধার করা হয়। তার আগে লোদি কলোনির একটি রেস্তরাঁ থেকে ৪১৯টি কনসেনট্রেটর পাওয়া গিয়েছিল। তার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের পর অক্সিজেন কালোবাজারির ঘটনায় নবনীতকে গ্রেফতার করা হয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top