News Flash

  • Home
  • বিদেশ
  • অক্সিজেন সংকটে গত তিনদিনে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৪ রোগীর মৃত্যু
Image

অক্সিজেন সংকটে গত তিনদিনে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৪ রোগীর মৃত্যু

পানাজি, ১৪ মে (হি.স.) : দেশজুড়ে করোনার গ্রাসে ভয়াবহ পরিস্থিতির মাঝে চরম আকার নিয়েছে অক্সিজেনের সংকট।  গত তিনদিনে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে ৭৪ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম থাকার জেরেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সামনে মেনে নিয়েছে গোয়া সরকার। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।


গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের সংকট চরম আকার নিয়েছে। গত কয়েকদিনে ওই হাসপাতালে ৭৪ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোয়ার এই হাসপাতালে পর পর মৃত্যু নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলার শুনানিতে কার্যত অক্সিজেনের সংকট মেনে নিয়েছে গোয়ার সরকার।


জানা গিয়েছে, মঙ্গলবার গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল ২৬ রোগীর। এরপর বুধবার ও বৃহস্পতিবারও আরও বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয় ওই হাসপাতালে। প্রত্যেকেই অক্সিজেনের অভাবের জেরেই মারা গিয়েছেন বলে দাবি। এরপরেই হাসপাতালে এই পর পর মৃত্যু নিয়ে আদালতে মামলা হয়।


গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালেও কয়েকটি মৃত্যুর ক্ষেত্রে অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম ছিল, একথা বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সামনে স্বীকার করেছে গোয়া সরকার। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আদালত। অবিলম্বে গোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। গোয়ায় দ্রুত অক্সিজেন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। যদিও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কমেছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবার ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছিলেন। পরশুর পর ফের এদিন আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৩ লক্ষের নিচে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। যদিও তা রয়েছে ৪ হাজারের গণ্ডিতেই। বৃহস্পতিবার যেখানে ৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছিল সেখানে শুক্রবার ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Releated Posts

ব্যাঙ্কে ১ কোটি ৪৬ লক্ষ নেপালি টাকা, সম্পত্তির হিসাব প্রকাশ নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর

কাঠমান্ডু, ১২ এপ্রিল(আইএএনএস): নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তাঁর সম্পত্তির হিসাব প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোট: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিশেষ ইসিআই দল

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশন (ইসিআই)-র…

ByByNews Desk Apr 12, 2026

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর ‘চূড়ান্ত প্রস্তাব’-এ সমর্থন ট্রাম্পের

ওয়াশিংটন, ১২ এপ্রিল (আইএএনএস): ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব”-এর পক্ষে সমর্থন…

ByByNews Desk Apr 12, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top