News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়েছে করোনা আক্রান্ত, উদ্ধার সাতজন
Image

আমবাসায় কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়েছে করোনা আক্রান্ত, উদ্ধার সাতজন

আমবাসা, ১১ মে (হি.স.)৷৷ ত্রিপুরায় আবারো কোভিড কেয়ার সেন্টার থেকে করোনায় আক্রান্ত রোগী পালিয়েছেন৷ এবার ২৫ জন করোনা আক্রান্ত রোগী গতকাল রাতে ধলাই জেলার আমবাসা পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেছেন৷ অবশ্য আজ সকালে তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তারা আশপাশের গ্রামে লুকিয়ে ছিলেন৷ পলাতক করোনা আক্রান্তরা সকলেই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বলে আমবাসা থানার ওসি জানিয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্তের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধির কারণে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ তাতে আমবাসা রেল স্টেশনে যাত্রীদের করোনা-র নমুনা পরীক্ষায় প্রায় ৫৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে বলে জানিয়েছেন আমবাসা মহকুমাশাসক জেভি দুয়াতি৷ তিনি বলেন, ওই করোনা আক্রান্তরা মূলত ঠিকেদারের অধীনে কাজ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে এসেছেন৷ তাদের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ তাই তাদের পিআরটিআই-তে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে৷
আমবাসা থানার ওসি জানিয়েছেন, গতকাল রাতে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে ২৫ জন করোনা আক্রান্ত পালিয়ে গিয়েছিলেন৷ আজ সকালে বিষয়টি সকলের নজরে এসেছে৷ এর পরই তাঁদের খোঁজাখুঁজি শুরু হয় এবং পাশের গ্রামে লুকিয়ে থাকা সাতজন করোনা আক্রান্তকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ বাকিদের খোঁজ চলছে বলে তিনি দাবি করেন৷


ইতিপূর্বেও ত্রিপুরার কোভিড কেয়ার সেন্টার থেকে করোনা আক্রান্ত পালিয়েছিলেন৷ এডি নগরে অবস্থিত পিআরটিআই থেকে পলাতক করোনা আক্রান্ত সকলেই ত্রিপুরার বাইরে চলে গেছেন বলে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন দাবি করেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছিলেন, পলাতক ওই করোনা আক্রান্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ তারা মূলত টিএসআর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ত্রিপুরায় এসেছিলেন৷ এর কিছুদিন পর লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও করোনা আক্রান্ত দুজন কয়েদি পালিয়ে গেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top