সেচের অপ্রতুলতার দরুন রাজ্যের বিভিন্ন জায়গায় চাষাবাদে সমস্যা, ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ জল সেচের জন্য স্থাপিত পাম্প মেশিন দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকায় কৈলাশহর এর লাঠিয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর এলাকার কৃষকরা উৎপাদনে মার খেয়েছেন৷কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে সেচের জলের অভাবে লক্ষ লক্ষ টাকার সব্জি ফসল নষ্ট হয়ে যােেচ্ছ৷ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উদাসীন৷ অসহায় কৃষকরা কৈলাসহরের বিধায়ক মোবস্বর আলীর দারস্থ হন৷ কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতটি৷ লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামের অধিকাংশ মানুষই কৃষক৷ মনু নদীর পাশে অবস্থিত গোপীনাথপুর গ্রামে প্রায় পঞ্চাশ পরিবার কৃষক রয়েছে৷ গ্রামে প্রায় ত্রিশ একর ফসল উপযোগী জায়গা রয়েছে৷
এই জায়গাতেই কৃষকরা সারা বছর সব্জি চাষ করে জীবিকা নির্বাহ করেন৷

গোপীনাথপুর গ্রামের সব্জি চাষে কৃষকদের সুবিধার্থে জল সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিগত দশ বছর পূর্বে গ্রামে একটি পাম্প মেশিন বসানো হয়েছিল৷ এই পাম্প মেশিনের মাধ্যমে মনু নদী থেকে জল এনে প্রতিদিন দুইবেলা করে জল সব্জি ফসলের জমিতে দেওয়া হতো বলে গ্রামের কৃষকরা জানান৷ কিন্তু বর্তমান এই প্রচন্ড খরা মুরশুমে বিগত এক মাস ধরে পাম্প মেশিন বিকল হয়ে থাকার কারণে সব্জি ফসলের জমিতে জল সরবরাহ না হওয়াতে ফসল নষ্ট হয়ে গেছে৷৷ গোপীনাথপুর গ্রামের কৃষকরা কয়েকবার জল সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকের নিকট জানানোর পরও দপ্তরের আধিকারিক কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি৷ অবশেষে কৃষকরা কৈলাসহরের বিধায়ক মোবস্বর আলীর দারস্থ হবার পর বিধায়ক মোবস্বর আলী নিজে গোপীনাথপুর গ্রামে গিয়ে সব্জি ফসল দেখে হতভম্ব হয়ে যান এবং কৃষকদের পাশে দাঁড়ান৷


গ্রামের কৃষকদের সাথে নিয়ে সোমবার দুপুরে কৈলাসহরের জল সম্পদ বিকাশ দপ্তরের অফিসে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় পালের সাথে এক প্রতিনিধি মূলক ডেপুটেশনে মিলিত হন৷ ডেপুটেশন শেষে বিধায়ক মোবস্বর আলী জানান যে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় পাল আশ্বাস দিয়েছেন যে আগামী দশ দিনের মধ্যে পাম্প মেশিন ঠিক করে দেওয়া হবে৷বিধায়কের নেতৃত্বে ডেপুটেশন এসে গোপীনাথপুর গ্রামের কৃষকরা বলেন যে, আধিকারিকের আশ্বাসে উনারা খুবই খুশী৷ জল সেচের ব্যবস্থা করা হলে কৃষকরা ফসল ঘরে তোলার সুযোগ পাবেন৷ তারা জানান কৃষি কাজ করেই তারা জীবন-জীবিকা নির্বাহ করেন৷ এবছর জলসেচের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় কৃষকরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও তারা জানান৷আগামী দশ দিনের মধ্যে পাম্প মেশিন ঠিক করে না দেওয়া হয় তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বৃহওর আন্দোলন করা হবে৷


বিদ্যুতের অভাবে কৃষিজমিতে জল-সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে৷ ঘটনা উদয়পুর মহকুমার কাঁকড়াবন ব্লকের কুশামারা গ্রাম পঞ্চায়েতের পাচ নম্বর ওয়ার্ড এলাকায়৷জল সেচের অভাবে কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার উপক্রম৷ ঘটনা গোমতী জেলার উদয়পুরের কাকড়াবন এলাকার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায়৷ জানা যায় ওই এলাকার কৃষিজমিতে ক্যানেলের মাধ্যমে জল সরবরাহ করা হতো৷ বর্তমানে ক্যানেলের মাধ্যমে জল-সরবরাহ করা হচ্ছে না৷ অবশ্য ওই এলাকার কৃষিজমিতে বিকল্প ব্যবস্থা হিসেবে মেশিন বসানো রয়েছে৷ কিন্তু ওই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে রয়েছে৷ ফলের পাম্প মেশিন দিয়ে জল উত্তোলণ করে কৃষি জমিতে সেচ করা যাচ্ছে না৷ এবছর এখনো পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি৷ অনাবৃষ্টিতে কৃষকদের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ফেস ব্যবস্থা মুখ থুবরে পড়ে কৃষকদের মাথায় হাত৷ এ বিষয়ে কৃষকরা স্থানীয় পঞ্চায়েত সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাচ্ছেন না৷ তাতে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা৷

তাদের অভিযোগ একমাত্র বিদ্যুৎ না থাকার কারণেই কৃষকরা কৃষি জমিতে সেচের মাধ্যমে জল দিতে পারছেন না৷ কৃষিপ্রধান ওই এলাকার মানুষজন রীতিমতো সমস্যায় পড়েছেন৷ কৃষকদর এই দুদুর্দশা খবর পেয়ে সোমবার গোমতী জেলার জিলা সভাধিপতি স্বপন অধিকারী সহ কৃষি দপ্তরের অধিকারিকরা কুশামারা এলাকায় ছুটে যান৷ এদিকে এলাকার কৃষকরাও খবর পেয়ে ছুটে যান কৃষি জমিতে৷ কৃষক সহিদ মিয়া, পেরা মিয়া সহ অন্যান্য কৃষকরা মিলে বিদ্যুৎ দপ্তর এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন৷ তাদের বক্তব্য এই জমিতে ধান চাষ করে প্রত্যেকে জীবন ধারন করে আসছেন৷ এবছর সরকারের সহযোগিতায় হাইব্রিড ধান লাগিয়েছেন৷ প্রচুর ধান জমিতে হওয়া সত্বেও বিদ্যুতের অভাবে জমিতে জল দিতে পারছে না৷ জলও আছে অথচ বিদ্যুৎ না থাকার ফলে জমিতে জল দিতে পারছে না৷ এলাকার কৃষকরা এ বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷ বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের উর্দতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের ব্যবস্থা ইতিমধ্যে করা হবে বলে জানিয়েছেন সভাধিপতির স্বপন অধিকারী৷