News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা পর্যাপ্ত পরিমাণে মিলছে না
Image

রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা পর্যাপ্ত পরিমাণে মিলছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই,৷ ফলে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন৷ সংকট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ জন৷


বর্তমানে ভারতবর্ষে ত্রাহি ত্রাহি পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ সাধারণ জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের টিকা করণ কর্মসূচি৷ করোনার টিকার স্বল্পতা থাকলে কেন্দ্র অথবা রাজ্য সরকার বিষয়টি ঘোষণা করার কথা৷ কেন্দ্র ও রাজ্য সরকার কোন বিবৃতি দেয়নি করোনার টিকা স্বল্পতা নিয়ে৷তারপরও কিভাবে করোনা ভাইরাসের টিকা শেষ হয়ে গেল হাসপাতালে, তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ণ৷ এ ধরনের অভিযোগ মিলেছে উত্তর জেলার কদমতলা সামাজিক হাসপাতলে৷ করোনা ভাইরাসের টিকা নিতে এসে হয়রানির শিকার সাধারণ জনগণ৷ বয়স্ক পুরুষ মহিলারা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভ্যাকসিন নেই বলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেয়৷ সাধারণ জনগণ স্বাস্থ্যকর্মীদের এহেন বক্তব্য ও আচরণে একপ্রকার ক্ষুব্ধ হয়ে উঠেন৷


এমনকি স্বাস্থ্যকর্মীদের মুখে নেই মাস্ক,নেই সামাজিক দূরত্ব৷ পুনরায় জনগণকে কবে টিকা প্রদান করা হবে জিজ্ঞেস করলে উনারা কোন সদুত্তর দিতে পারেননি৷ শুধু বলেন, ভ্যাকসিন আসলেই টিকা দেওয়া হবে৷ কদমতলা সামাজিক হাসপাতালে টিকা প্রদান বন্ধ হওয়াতে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে৷অবিলম্বে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন প্রদানের জন্য স্থানীয় জনগণ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top