News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের থানে-তে হাসপাতালে আগুন, মৃত্যু ৪ জন রোগীর
Image

মহারাষ্ট্রের থানে-তে হাসপাতালে আগুন, মৃত্যু ৪ জন রোগীর

মুম্বই, ২৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন! ফের প্রাণহানি! এবার আগুন লাগল মহারাষ্ট্রের থানে জেলার মুম্ব্রার একটি বেসরকারি হাসপাতালে। বুধবার ভোররাত ৩.৪০ মিনিট নাগাদ মুম্ব্রার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়ার সময় ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃত রোগীদের নাম-ইয়াসমিন জাফর সাইয়েদ (৪৬), নবাব মজিদ শেখ (৪৭), হালিমা বাই সলমানি (৭০) এবং সোনাওয়ানে। এই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত ৩.৪০ মিনিট নাগাদ মুম্ব্রার কাউসায় প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। এই হাসপাতালটি করোনা-রোগীদের জন্য নয়। অগ্নিকাণ্ডের সময় কমপক্ষে ২০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। এরইমধ্যে প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া রোগীদের। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীরা জানিয়েছেন, হাসপাতালের মিটার রুমে আগুন লেগেছিল। সম্ভবত শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top