News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ৬.৪ তীব্রতার শক্তিশালী ভুমিকম্প, কাঁপল পশ্চিমবঙ্গও
Image

অসমে ৬.৪ তীব্রতার শক্তিশালী ভুমিকম্প, কাঁপল পশ্চিমবঙ্গও

গুয়াহাটি ও কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম। বুধবার সকাল ৭.৫১ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় অসমের শোনিতপুর জেলায়। ভূমিকম্প অনুভূত হয় মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও মৃদু কম্পন অনুভূত হয়। প্রথমে সকাল ৭.৫১ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় অসমের শোনিতপুরে। তারপর ৮.১৩ মিনিটে ৪.০, ৮.২৫ মিনিটে ৩.৬ এবং ৮.৪৪ মিনিটে ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়।

ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। শোনিতপুরের জেলা সদর তেজপুরে বহু বিল্ডিংয়ে ফাটল ধরেছে। গুয়াহাটিতেও ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে খবর। বাড়ি-ঘর ও রাস্তাতেও ফাটল ধরেছে অনেক জায়গায়। অসমে ভূকম্পন অনুভূত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে পশ্চিমবঙ্গও। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায় কম্পন টের পাওয়া যায়। এছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top