News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় পুলিশের জালে বিস্তর পরিমাণ গাঁজাসহ দুইজন
Image

তেলিয়ামুড়ায় পুলিশের জালে বিস্তর পরিমাণ গাঁজাসহ দুইজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ এপ্রিল৷৷ প্রতিনিয়তই রাজ্যের থানা গুলিকে ঘুমে রেখে রাজ্য থেকে পাচার হচ্ছে নেশা সামগ্রী সহ অন্যান্য দুনম্বরী সামগ্রী৷আবার ঐ সকল থানা গুলিকে ঘুমে রেখে বহি রাজ্য থেকে আসছে দেশের সামগ্রিক সহ অন্যান্য দুনম্বরী জিনিস সামগ্রী৷তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট পুলিশের রুটিন মাফিক চেকিং মধ্য দিয়ে অর্ধকোটি গাঁজা উদ্ধার উদ্ধার করল পুলিশ৷এবং চালক ও সহজ চালককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷


সংবাদে জানা যায় আগরতলা থেকে একটি গাড়ি তেলিয়ামুড়া দিকে আসছিল৷তেলিয়ামুড়া ট্রাফিক দফতরের এস আই বিজয় চন্দ্র দাস প্রতিদিনের মত সকাল থেকে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায় দূর পাল্লার গুলিকে চেকিং করছিল৷চেকিং করার সময় গাড়ির নম্বর এর সাথে গাড়ির কাগজপত্র নম্বরের গরমিল দেখা দেয়৷পরে দেখতে পায় গাড়ির নম্বর প্লেটের উপরে উত্তর প্রদেশ সরকারের নাম্বারের পরিবর্তে হরিয়ানা সরকারের নম্বর রয়েছে৷সন্দেহ হয় এস আই বিজয় কুমার দাস এর৷খবর দেওয়া হয় ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস সহ তেলিয়ামুড়া থানায়৷ঘটনাস্থলে ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস তেলিয়ামুড়া থানার ওসিসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷শুরু হয় গাড়িতে তল্লাশি৷

যদিও গাড়িটি পুরোপুরি খালি ছিল৷গাড়ির মাঝ খানে গোপন কক্ষে থেকে উদ্ধার হয় প্রায় ৮০০(আটশ) কেজির উপরে প্যাকেট বন্দি গাজা৷যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকার উপরে হবে বলে৷আটক করা হয় গাড়ির চালক ধীরেন্দ্র কুমার এবং বিনোদ যাদবকে৷প্রত্যেকের বাড়ি বহি রাজ্যে উত্তরপ্রদেশে৷এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷
এদিকে প্রতিনিয়তই বিভিন্ন স্থানের পুলিশদের ঘুমে রেখে রেখে নেশার সামগ্রীসহ দুনম্বরী জিনিস সামগ্রী রাজ্যে থেকে বহি রাজ্যে পাচার হচ্ছে৷পুলিশের সাফল্যের ভাগটা অনেকটাই কম৷তবে এখন দেখার বিষয় পুলিশ তার সক্রিয় দায়িত্ব পালন করতে কত সময় নেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top