News Flash

  • Home
  • Uncategorized
  • রাজভবনে আগুন-আতঙ্ক, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে
Image

রাজভবনে আগুন-আতঙ্ক, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে

কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): সাতসকালে আগুন-আতঙ্ক রাজভবনে। মঙ্গলবার ভোরে রাজভবনের বলরুমের পাশে স্টোররুমে আগুন ও ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। দমকলের ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে দেয়। আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের পিছন দিক থেকে কালো ধোঁয়া চোখে পড়ে রাজভবনের নিরাপত্তারক্ষীদের। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
রাজভবনের বলরুমের পাশে স্টোররুমে আগুন লাগে, সেখানে মজুত ছিল বালিশ ও তোষক। তুলোর সামগ্রী থাকায় আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top