News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন জায়গায় পানীয় জলের জন্য হাহাকার
Image

বিভিন্ন জায়গায় পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বিশালগড় মহাকুমার মধুপুর বাজার এলাকার ব্যবসায়ী মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ মধুপুর পঞ্চায়েতে জল উত্তোলক পাম্প মেশিন দীর্ঘ দিন ধরে বিকল হয়ে রয়েছে৷ এটি সংস্কারের তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ এই পাম্পের ওপর নির্ভর করে বেঁচে আছেন মধুপুর বাজার সহ পার্শবর্তী এলাকার মানুষজন৷ পাম্প মেশিন তিন চার পাঁচ মাস ধরে বিকল হয়ে পড়ে থাকায় এলাকায় জল সরবরাহ বন্ধ৷


তীব্র দাবদাহে এরমধ্যে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় মধুপুর এলাকার মানুষজন মহা সংকটে পড়েছেন৷ এলাকার মানুষজন পাইপলাইনে সরবরাহকৃত জলের ওপর নির্ভরশীল ছিলেন৷ এলাকায় জলের বিকল্প কোন উৎসব নেই৷ মধুপুর বাজারের ব্যবসায়ীরা জানান জল না থাকায় তাদেরকে মানুষের বাড়িঘর থেকে জল এনে চাহিদা মেটাতে হচ্ছে৷ অনেকের বাড়িতেই টিউবওয়েল কিংবা বিকল্প কোন জলের উৎস নেই৷ ফলে ওইসব এলাকায় বসবাসকারী মানুষজন জটিল সমস্যায় পড়েছেন৷ এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তাদের দেয়া হয়েছে৷ কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷


এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে এলাকার মানুষজন তৃষ্ণা মেটানোর জল পাবেন না৷ তাতে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে৷মধুপুর পঞ্চায়েতে বিকল হয়ে পড়া জলের উৎসটি পুনরায় সংস্কার করে জল সরবরাহের ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷কাঠফাটা রোদে তৃষ্ণা মেটানোর জল পাচ্ছেন না গিরিকন্দরে বসবাসকারী উপজাতি অংশের বাসিন্দারা৷কালাঝাড়ি মৈইনটিলা এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ এসব বিষয়ে প্রশাসন নির্বিকার৷ গন্ডাছড়া-অমরপুর রাস্তার মৈইনটিলা এলাকায় বছরের পর বছর ধরে জনজাতিরা পানীয় জলের সমস্যায় ভুগলেও প্রশাসনের কোন হেলদোল নেই৷ সেখানে বেশ কিছু পরিবারের বসবাস৷ মূলত জুম চাষ করার তাগিদে এই সব জনজাতিরা সেখানে বসবাস করে৷ আজ পর্যন্ত সেখানে পানীয় জলের কোন উৎস তৈরি করা নি৷
যার ফলে বাধ্য হয়ে জনজাতিরা গন্ডাছড়া-অমরপুর রাস্তার পাশে ড্রেইনের নোংরা জমা জল পানীয় জল হিসাবে পান করছে৷ শুধু তাই নয়, ড্রেইনের জল দিয়ে স্নান করা, বাসন মাজা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে৷ এই রাস্তা ধরে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, এমডিসি থেকে শুরু করে সরকারী আমলা বাবুরা প্রতিনিয়ত যাতায়াত করলেও এই বিষয়ে কারোর কোন হেলদোল নেই৷ এই এলাকার জনজাতিরা জানিয়েছেন কেবলমাত্র ভোট আসলেই তাদের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়৷ আর ভোট শেষ হতেই এই সব নেতা মন্ত্রীদের পাত্তা পাওয়া যায় না৷ তাই আবারও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে মৈইনটিলা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top