News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৯৮, সক্রিয় ৭১৯
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৯৮, সক্রিয় ৭১৯

আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.)৷৷ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ শতকের খুবই কাছাকাছি গিয়ে থেমেছে সংক্রমণ৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ জন৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনার তান্ডবকে মনে করে দিয়েছে৷ অবশ্য, এবছর অতিমারির প্রভাব অনেক আগেই আছড়ে পড়েছে৷ গত বছর এমন সময়ে করোনার প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি৷ তবে, গত ২৪ ঘন্টায় ৪৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭১৯৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৮৮২ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ২৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৩০ জন এবং রেপিড এন্টিজেন-এ ৬৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৯৮ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷
তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৪৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭১৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৪৬২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৪৫৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৬.৭৮ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১৩ শতাংশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top