News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যাসাগর বাজারে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, অগ্ণিসংযোগ
Image

বিদ্যাসাগর বাজারে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারিতে সিপিআইএমের অঞ্চল অফিসে হামলা ভাঙচুর ও অগ্ণিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷রাজনৈতিক দুর্বৃত্তায়নের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ এপুরা শাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে পাহাড়ি এলাকায় যেমন সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে ঠিক তেমনি সমতলএলাকাতেও সন্ত্রাসী কার্যকলাপ৷


সোমবার গভীর রাতে আগরতলা শহর সংলগ্ণ বনকুমারিতে সিপিআইএমের অঞ্চল অফিসে দুর্বৃত্তরা হামলা ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে সিপিআইএম ডুকলি বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য সমর চক্রবর্তী এবং প্রাক্তন ছাত্র নেত্রী নীলাঞ্জনা রায় ঘটনাস্থলে ছুটে যান৷


এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে৷ সিপিআইএমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ সরকার পতনের পর এখনো পর্যন্ত বনকুমারিতে সিপিআইএম পার্টি অফিসে পাঁচবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ এধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত করার মধ্য দিয়ে বিরোধীদের রাজনৈতিক অধিকার এবং মত প্রকাশের অধিকার হরণ করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ৷
অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে সরকার এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ বনকুমারিতে সিপিআইএম অঞ্চল অফিসে হামলা ভাঙচুর ও অগ্ণিসংযোগের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই এধরনের চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top