News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস : ২৩টি মামলা তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস : ২৩টি মামলা তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে

আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.)৷৷ এডিসি নির্বাচনের পর ত্রিপুরায় লাগাতার সন্ত্রাসের ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে৷ তার মধ্যে ২৩টি মামলা তিপ্রা মথা-র সমর্থকদের বিরুদ্ধে রুজু করা হয়েছে৷ এ-বিষয়ে বিজের্পি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, তিপ্রা মথা-র প্রধান প্রদ্যুত কিশোরের সমর্থকদের উপর কোনও নিয়ন্ত্রণ নেই৷ তাছাড়া, শুধুমাত্র বিজেপি-কে নিশানা করা হচ্ছে, মহারাজ বীরবিক্রমের ছবি দুষৃকীরা ভাঙছে৷ এতে রাজভক্তি নিয়ে প্রশ্ণ তুলে তিপ্রা মথা-র পেছনে সিপিএম-এর ইন্ধন রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ নবেন্দু জানতে চেয়েছেন, শুধু বিজেপি কার্যালয় এবং কার্যকর্তারাই নিশানা হচ্ছেন, বিরোধী সিপিএম-কে কেউ আক্রমণ করছে না কেন?


নবেন্দু ভট্টাচার্য বলেন, প্রত্যেক নির্বাচনের পর সন্ত্রাস ত্রিপুরায় সিপিএম-এর সংসৃকতি ছিল৷ অথচ, ২০১৮ সালে নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এসে সেই পরিস্থিতিতে পরিবর্তন এনেছে৷ তাঁর দাবি, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের কোনও উদাহরণ নেই৷ কারণ বিজেপি ত্রিপুরা থেকে সেই সংসৃকতি মুছে ফেলতে চাইছে৷ কিন্তু এডিসি নির্বাচনের পর পুনরায় সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছে৷ তাঁর কথায়, আগেও বলেছি তিপ্রা মথা-র পেছনে সিপিএম-এর ইন্ধন রয়েছে৷ আজ প্রমাণিত হয়ে গেছে, সমর্থকদের উপর প্রদ্যুত কিশোরের কোনও নিয়ন্ত্রণ নেই৷


আজ তিনি জানতে চেয়েছেন, মহারাজা বীরবিক্রমের ছবি নষ্ট করে কেমন রাজভক্তির পরিচয় দিচ্ছেন তিপ্রা মথা-র সমর্থকরা? নবেন্দুর অভিযোগ, বিজেপি-র বিভিন্ন কার্যালয়ে মহারাজা বীরবিক্রমের ছবি, মূর্তি ভেঙে ফেলা হয়েছে৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ-ধরনের নোংরা কাজকর্মের পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে৷ রাজ্যে অস্থিরতা সৃষ্টির ঘৃণ্য চক্রান্ত চলছে৷ তাঁর সাফ কথা, তিপ্রা মথা-র সমর্থকদের সন্ত্রাসের পেছনে উস্কানি রয়েছে৷

বিজেপির প্রদেশ মুখপাত্র ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় এডিসি নির্বাচনের পর সন্ত্রাসের ঘটনায় ২৩টি মামলা তিপ্রা মথা, একটি সিপিএম এবং একটি মামলা বিজেপি- সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে৷ তিনি বলেন, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক, চাইছে বিজেপি৷ তবে, তিপ্রা মথা-র সমর্থকদের সন্ত্রাসের ঘটনায় রাজভক্তি নিয়ে প্রদ্যুত কিশোরের ব্যাখ্যা দেওয়া উচিত৷ কারণ, সমর্থকদের তিনি কী বোঝাচ্ছেন তা আমাদেরও জানার প্রয়োজন রয়েছে৷ তিনি বলেন, এডিসি নির্বাচনে জয়ী হওয়ার পর তিপ্রা মথা-র সমর্থকদের অরাজকতার জবাব জনগণ নিশ্চয়ই দেবেন৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top