News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে সোম থেকে শুক্রবার লকডাউন, শুধু শহুরে এলাকায়
Image

মধ্যপ্রদেশে সোম থেকে শুক্রবার লকডাউন, শুধু শহুরে এলাকায়

ভোপাল, ৮ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলে দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকারকে। করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের শহুরে এলাকায় লকডাউন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের সমস্ত শহুরে এলাকায় শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছ’টা থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ছ’টা লকডাউন লাগু থাকবে। পাশাপাশি যে সমস্ত শহরে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে বৈঠকের পর য্থায্থ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে শিবরাজ সরকার।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে, মধ্যপ্রদেশের সমস্ত শহুরে এলাকায় শুক্রবার সন্ধ্যা ছ’টা থেকে সোমবার সকাল ছ’টা লকডাউন লাগু থাকবে। যে সমস্ত শহরে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে বৈঠকের পর য্থায্থ ব্যবস্থা নেওয়া হবে। বড় শহরে কন্টেনমেন্ট এলাকা তৈরি করছি আমরা।
উল্লেখ্য, বুধবারই মধ্যপ্রদেশে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪৩ জন। ওই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সবমিলিয়ে মধ্যপ্রদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হল, যথাক্রমে ৩,১৮,০১৪ ও ৪,০৮৬।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top