News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক মেনেজার আক্রমণের ঘটনায় বিলোনীয়ায় ধৃত দুই
Image

ব্যাঙ্ক মেনেজার আক্রমণের ঘটনায় বিলোনীয়ায় ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার গ্রামীণ ব্যাংকের মতাই শাখা প্রবন্ধক মুকেশ দেববর্মার ওপর হামলায় জড়িত জ্যোতিষ ত্রিপুরা ও মনোরঞ্জন সূত্রধরকে ২১ দিন পর গ্রেফতার করল পুলিশ৷


গত ২২ শে ফেব্রুয়ারি মতাই গ্রামীণ ব্যাংকের শাখায় ঢুকে লোন সংক্রান্ত বিষয় নিয়ে মতভেদকে কেন্দ্র করে শাখা প্রবন্ধক মুকেশ দেববর্মাকে গালাগাল এবং মারধর করে দুই যুবক৷ অভিযুক্তরা হল জ্যোতিষ ত্রিপুরা এবং মনোরঞ্জন সূত্রধর৷ এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে অভিযুক্তদের নাম খাম উল্লেখ করে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তদের খোঁজ ছিল৷ গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে বেড়াচ্ছিল৷ সোমবার বিলোনিয়া থানার পুলিশ খবর পায় তারা মতাই বাজারে ঘোরাফেরা করছে৷ সেই খবরের ভিত্তিতে ঘটনার ২১ দিন পর বিলোনিয়া থানার পুলিশ বাজার থেকে দু’’জনকেই আটক করতে সক্ষম হয়৷ তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে৷ পুলিশ জানিয়েছে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top