News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক সুস্থতা ১৪ হাজারের বেশি, ভারতে করোনায় মোট মৃত্যু ১,৫৭,৪৩৫
Image

দৈনিক সুস্থতা ১৪ হাজারের বেশি, ভারতে করোনায় মোট মৃত্যু ১,৫৭,৪৩৫

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও, উদ্বেগ বাড়াচ্ছে করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে এবার ১৭ হাজারের গণ্ডি ছাড়াল দৈনিক করোনা-সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা অবশ্য ১০০-র নীচে রয়েছে। বুধবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৪,০৩১ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৮,২৬,০৭৫ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭,৪০৭ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ৫৬ হাজার ৯২৩-এ পৌঁছে গিয়েছে।
শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৪,০৩১ জন। ৮৯ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৭,৪৩৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন (১.৫৫ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৩,২৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৬৬ লক্ষ ১৬ হাজার ০৪৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৯ লক্ষ ৯৪ হাজার ৪৫২ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top