News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন এডিসি নির্বাচন সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ : মানিক সরকার
Image

আসন্ন এডিসি নির্বাচন সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ : মানিক সরকার

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ সম্ভবত যুব শক্তিকে ভর করেই লড়াইয়ের ময়দানে ফিরতে চাইছে বামফ্রন্ট৷ তাই আজ বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ক্ষমতা পুনরুদ্ধারের হুঙ্কার দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ কারণ বামেদের কাছে আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ৷


ত্রিপুরা সরকার এবং শাসক জোট বিজেপি-আইপিএফটি নির্বাচনকে প্রহসনে পরিণত করার গুরুতর অভিযোগ এনে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, শনিবার বেকারদের কর্মসংস্থান, রেগায় মজুরি বৃদ্ধি, বেকার ভাতা চালু, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সহ ১০ দফা দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে যুব মিছিল ও জমায়েত সংগঠিত করেছে ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই৷

এদিন ডিওয়াইএফআই-এর মিছিল ও জমায়েতে বিরোধী দলনেতা তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, প্রবীণ নেতা তথা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ শমিল হন৷ যুব মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমবেত হয়৷ যুব মিছিল ও জমায়েতকে কেন্দ্র করে বিরোধী দলের নেতা-কর্মী সমর্থক ও যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে আজ৷ বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ ধরনের মিছিল রাজধানী আগরতলা শহরে বিরোধীদল ইতিপূর্বে সংগঠিত করতে পারেনি বলে দাবি রাজনৈতিক মহলের৷ তাঁদের বদ্ধমূল ধারণা, এডিসি নির্বাচনকে সামনে রেখে শক্তির মহড়া দিতেই রাজধানী আগরতলা শহরে এই মিছিল সংগঠিত করা হয়েছে৷


রবীন্দ্র শতবার্ষিকী ভবন-এর সামনে জমায়েতে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্য সম্পাদক নবারুণ দেব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, বেকার সমস্যার সমাধান করবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ৫০ হাজার বেকারকে চাকরিতে নিযুক্ত করা হবে৷ কিন্তু বিগত তিন বছরে তিন হাজার বেকারকে চাকরি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন৷


চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের প্রতি সহানুভূতির বদলে তাঁদের আন্দোলনকে পুলিশ লেলিয়ে দিয়ে স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷ তাঁর কথায়, সন্ত্রাস চালিয়ে সিংহাসনে থাকার চেষ্টা করছে বর্তমান সরকার৷ এভাবে সন্ত্রাস চালিয়ে বেশি দিন ক্ষমতায় টিঁকে থাকা যাবে না, হুশিয়ারি দেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক৷ তিনি সুর চড়িয়ে বলেন, সন্ত্রাস চালিয়ে বামপন্থাকে কোনওভাবেই স্তব্ধ করা যাবে না৷ তাই, সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি৷

আজ যুব জমায়াতে বক্তব্য পেশ করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন, কিছুদিনের মধ্যেই এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কিন্তু বর্তমান সরকারের আমলে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলিতে যেভাবে প্রহসনে পরিণত করা হয়েছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে একই প্রয়াস নিতে দেওয়া যাবে না৷ তাঁর আবেদন, ভোটের অধিকার যারা হরণ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ তিনি মনে করিয়ে দেন, এডিসি অতীতে একবার বন্দুকের নলের মুখে ভোটাধিকার হরণ করে জবর দখল করেছিল আইপিএফটি৷ তাঁর কটাক্ষ, ওই সময় এডিসি-র প্রধান কার্যালয় সন্ত্রাসবাদীদের হেডকোয়ার্টারে পরিণত হয়েছিল৷ তাঁর মতে, এবারের নির্বাচন আমাদের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ৷
এডিসি নির্বাচনকে সামনে রেখে ডিওয়াইএফআইয়ের যুব জমায়েতকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে সকাল থেকেই ট্রাফিক জ্যাম দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top