News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ভাগ্যজনক রান-আউট, ১৯৮-এ ক্রিজ ছাড়লেন বেঙ্কটেশ আইয়ার
Image

দুর্ভাগ্যজনক রান-আউট, ১৯৮-এ ক্রিজ ছাড়লেন বেঙ্কটেশ আইয়ার

ইন্দোর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.):   সেঞ্চুরি করে দলকে জেতালেন বেঙ্কটেশ আইয়ার।কিন্তু দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে দ্বিশত হতে ২ রান আগেই দৌড় থেমে গেল বেঙ্কটেশের । রবিবার ইন্দোরে পঞ্জাবের বিরুদ্ধে ব্যক্তিগত ১৯৮ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ। তবে ১০৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বেঙ্কটেশের মধ্যপ্রদেশ ।

রবিবার ইন্দোরে বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে ইনিংসের ওপেন করতে নেমে মধ্যপ্রদেশের বেঙ্কটেশ ব্যক্তিগত ১৯৮ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন। ১৪৬ বলের ইনিংসে তিনি ২০টি চার ও ৭টি ছক্কা মারেন। শুধু লিস্ট-এ ক্রিকেটেই নয়, বরং এখনও পর্যন্ত ক্রিকেট কেরিয়ারে এটিই বেঙ্কটেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বেঙ্কটেশ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে তিনি খরচ করেন ৭৩ বল। তিনি দেড়শো রান করেন ১২০ বলে। এছাড়া রজত পতিদার ৫৪ ও আদিত্য শ্রীবাস্তব ৮৮ রান করেন। মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৪০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ৪২.৩ ওভারে ২৯৭ রানে অল-আউট হয়ে যায়। মাত্র ৪৯ বলে ১০৪ রান করেন অভিষেক শর্মা। তিনি ৮টি চার ও ৯টি ছক্কা মারেন। বেঙ্কটেশ ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেটও দখল করেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top