News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ১৬ হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, ১১৩ বেড়ে মৃত্যু ১,৫৭,০৫১
Image

ফের ১৬ হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, ১১৩ বেড়ে মৃত্যু ১,৫৭,০৫১

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ফের ১৬ হাজারের গণ্ডি পেরোল দৈনিক করোনা-সংক্রমণ, ১০০ ছাড়িয়ে মৃত্যুর সংখ্যা ১১৩-তে পৌঁছেছে। শনিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭৫২ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১১,৭১৮ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৭,৭৫,১৬৯ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬,৭৫২ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৭৩১-এ পৌঁছে গিয়েছে।


শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১১,৭১৮ জন। ১১৩ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৭,০৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫১১ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৪,৯২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৪৩ লক্ষ ০১ হাজার ২৬৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৫৮ হাজার ৭১৯ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top