News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ মেজাতে ব্যাট চালিয়ে মাত্র ৮.৫ ওভারে ১৪৯ রান তুলে ম্যাচ জিতল কেরল
Image

টি-২০ মেজাতে ব্যাট চালিয়ে মাত্র ৮.৫ ওভারে ১৪৯ রান তুলে ম্যাচ জিতল কেরল

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.):  রবিবার বিজয় হাজারে ট্রফিতে বিহারের ১৪৮ রানে রানের জবাবে ব্যাট করতে নেমে ক্রিজে ঝড় তুললেন রবিন উথাপ্পারা। জয়ের জন্য ১৪৯ রান তুলতে খরচ করলেন মাত্র ৫৩ বল ।

এলিট গ্রুপ-সি’র ম্যাচে বিহারকে ৪০.২ ওভারে ১৪৮ রানে অল-আউট করে দেয় কেরল। বাবুল কুমার (৬৪) ছাড়া কেউই বড় রান করতে পারেননি। শ্রীসন্ত ৩০ রানে ৪টি উইকেট নেন। জলজ সাক্সেনা দখল করেন ৩টি উইকেট। কেরল জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান মাত্র ৮.৫ ওভারেই তুলে নেয়। দলের বিষ্ণু বিনোদ ১২ বলে ৩৭ রান করে আউট হন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। রবিন উথাপ্পা মাত্র ৩২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১০টি ছক্কা মারেন। সঞ্জু স্যামসন নট-আউট থাকেন ৯ বলে ২৪ রান করে। তিনি ২টি চার ও ২টি ছক্কা হাঁকান।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top