News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় লরি চালককে খুন করে টাকা মোবাইল ছিনতাই
Image

আমবাসায় লরি চালককে খুন করে টাকা মোবাইল ছিনতাই

আমবাসা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ রাতের অন্ধকারে নির্জনতার সুযোগে এক ট্রাক চালককে খুন করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে দুষৃকতীরা৷ ধলাই জেলার আমবাসার লালছড়ির সাংমাপাড়ায় নিহত গাড়ি চালকের নাম প্রদীপ দেবনাথ৷ তিনি তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা বলে পরিচয় মিলেছে৷


ধলাই জেলার আমবাসার লালছড়ির সাংমাপাড়ায় শুক্রবার রাত আটটা নাগাদ একটি পণ্যবাহী লরি আটকে চালককে মারধরের পর নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুষৃকতকারীরা৷ দুষৃকতীদের বেধড়ক মারে গুরুতর আহত গাড়িচালকের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রদীপ দেবনাথ পণ্য নিয়ে তেলিয়ামুড়া থেকে যাচ্ছিলেন৷ জাতীয় সড়কে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার দরুন কুলাই দিয়ে সালেমা হয়ে লালছড়ির রাস্তায় যাচ্ছিলেন প্রদীপ৷ লরিটি রাত আটটা নাগাদ লালছড়ি সাংমাপাড়া অতিক্রম করার সময় পেছন থেকে একটি বলেরো গাড়ি পুরো ফিল্মি কায়দায় লরিটিকে ওভারটেক করে সামনে এসে দাঁড়ায়৷


পুলিশের দাবি, চার-পাঁচজন যুবক বলেরো গাড়ি থেকে নেমে লরি চালককে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে৷ ঘটনার কিছুক্ষণ পর অন্য একটি গাড়ি সেখানে এসে পৌঁছে৷ শুধু তা-ই নয়, লরির সহ-চালক গাড়িতেই ছিলেন৷ তিনি পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন৷ কিন্তু ভয়ে কিছু বলতে পারেননি৷ বিষয়টি দমকল বাহিনী এবং পুলিশকে জানানো হয়৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে লরির সহ-চালককে আটক করে থানায় নিয়ে গেছে৷ সহ-চালকের নাম জীবন দেবনাথ, পুলিশ জানিয়েছে৷ তিনি তেলিয়ামুড়ার মহারানিপুর এলাকার বাসিন্দা৷ পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ির সহ-চালক জীবন দেবনাথ জানিয়েছেন, ঘটনার সময় তিনি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন৷ দুষৃকতীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন তিনি সমগ্র বিষয় জানতে পেরেছেন৷ তিনি জানিয়েছেন, ওই দুষৃকতীরা সাংমাপাড়া দিয়ে গিয়েছে৷ ওই ঘটনায় আমবাসা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ পুলিশ দুষৃকতীদের খোঁজে তল্লাশি জারি রেখেছে বলে জানিয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top