News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ টেস্টে খেলবেন না জসপ্রীত বুমরাহ
Image

চতুর্থ টেস্টে খেলবেন না জসপ্রীত বুমরাহ

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন না ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত কারনে বুমরাহ ছুটি চাওয়ায় তাঁকে চতুর্থ টেস্টের দলথেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে বিসিসিআই ।

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বুমরাহকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। এও জানানো হয় যে, বুমরাহ নিজেই ব্যক্তিগত কারণে শেষ টেস্টের জাতীয় দল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান বিসিসিআইয়ের কাছে। বোর্ড তাঁর অনুরোধ মেনে নেয়। যদিও তাঁর বদলি হিসেবে নতুন কাউকে দলে ঢোকানো হয়নি।

চেন্নাইয়ের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে নেন ২৬ রানে ১ উইকেট। দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়ে মহম্মদ সিরাজকে মাঠে নামায় ভারত। তৃতীয় টেস্টে জসপ্রীত দলে ফিরলেও তাঁকে বিশেষ প্রয়োজন হয়নি দলের। চতুর্থ টেস্টের পিচ যদি একই রকম আচরণ করে, তবে এটা নিশ্চিত যে, বুমরাহর অভাব খুব বেশি টের পাবেন না কোহলিরা।

চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, উমেশ ও মহম্মদ সিরাজ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top