News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিধসে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, কাশ্মীরে ফের তুষারপাত

ভূমিধসে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, কাশ্মীরে ফের তুষারপাত

জম্মু, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সারারাতের বৃষ্টির জেরে ভূমিধস নামল জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায়। ফলে শনিবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাত থেকে বৃষ্টি চলছিলই, কিন্তু শনিবার ভোররাত তিনটে থাকা বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তাই শনিবার সকালে ধস নামে বানিহাল এলাকায়। ভূমিধসের কারণে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। রামবান, চান্দেরকোটে, উধমপুর এবং নাগরোটা-সহ বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। যুদ্ধকালীন তৎপরতায় চলে রাস্তা পরিষ্কারের কাজ।

ফের তুষারপাত হল কাশ্মীরে। সাদা বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ। গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামে তুষারপাত হয়েছে। তুষারপাতের পরই ফের ঠাণ্ডা বেড়েছে কাশ্মীর উপত্যকায়। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। এখনও ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস, কার্গিল কাঁপছে মাইনাস ৩.৮ ডিগ্রিতে এবং দ্রাসে মাইনাস ২.০ ডিগ্রি। এদিন জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top