News Flash

  • Home
  • Uncategorized
  • সিলিন্ডার ফেটে দিল্লির ফ্যাক্টরিতে আগুনে মৃত্যু একজনের, আহত দমকল কর্মী
Image

সিলিন্ডার ফেটে দিল্লির ফ্যাক্টরিতে আগুনে মৃত্যু একজনের, আহত দমকল কর্মী

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির প্রতাপ নগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে। এলপিজি গ্যাস সিলিন্ডার ফেটে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ফ্যাক্টরির সর্বত্র। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন যেভাবে আসে দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। আগুন নেভানোর সময় আহত হয়েছেন একজন দমকল কর্মী, পাশাপাশি জ্বলন্ত ফ্যাক্টরি থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে।
দিল্লি দমকলের পক্ষ থেকে জানায় হয়েছে, শনিবার ভোররাতে দিল্লির প্রতাপ নগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। ৩.৪৭ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল অফিসার রাজিন্দর অটোয়াল জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলপিজি গ্যাস সিলিন্ডার ফাটার পর ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। একজন দমকল কর্মী আগুন নেভানোর আহত হয়েছেন। উদ্ধার হয়েছে একটি দেহ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top