News Flash

  • Home
  • Uncategorized
  • সেনসেক্সে বড় পতন, প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই
Image

সেনসেক্সে বড় পতন, প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিশ্ববাজারে শেয়ারের খারাপ দশার প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও । বিশ্ববাজারে পড়তির সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই। বন্ডের ক্ষেত্রে ইল্ড বাড়লেও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বিশ্বব্যাপী লগ্নিকারীদের উপর প্রভাব ফেলেছে । এদিন বিএসই সেনসেক্স ১৯৩৯ পয়েন্ট বা ৩.৮০ শতাংশ নেমে গিয়ে অবস্থান করছে ৪৯,১০০ পয়েন্টে । অন্যদিকে এনএসই নিফটি ৫৬৮ পয়েন্ট বা ৩.৭৬ শতাংশ নেমে দিনের শেষে অবস্থান করছে ১৪,৫২৯ পয়েন্টে। ব্যাংক এবং আর্থিক সংস্থার শেয়ারগুলির অবস্থা চরম খারাপ হতে দেখা গিয়েছে বিশ্বজুড়ে শেয়ার বেচার হিড়িক দেখা দেওয়ায়।

বিএসইতে যেসব শেয়ারগুলি রীতিমতো পতন লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে রয়েছে-ওএনজিসি, মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্র, পাওয়ার গ্রিড, বাজাজ ফিন সার্ভিস, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্র ব্যাংক । এইসব শেয়ারগুলির পতন ঘটেছে ৬.৩৪ শতাংশ পর্যন্ত। অন্যদিকে এনএসই প্লাটফর্মে সবকটি ক্ষেত্রের সূচক এদিন লাল ছিল। এরমধ্যে নিফটি প্রাইভেট ব্যাংক এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিস এই দুই ক্ষেত্রে সূচক নেমে গিয়েছে ৪.৯৩ শতাংশ।

সম্প্রতি আমেরিকায় বন্ডের ইল্ড অর্থাৎ বন্ড থেকে আয়ের পরিমাণ বেড়ে যাওয়া প্রতিফলিত করছে অর্থনীতি বৃদ্ধির ব্যাপারে আত্মবিশ্বাসী ও ঘুরে দাঁড়ানোর আশা জাগাচ্ছে কিন্তু আবার উচ্চ হারে মুদ্রাস্ফীতি মাথাচাড়া দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হতে পারে সুদের হার বাড়াতে ।যেহেতু বন্ডের ইল্ড এবং ইকুইটি  রিটার্ন ব্যস্তনুপাতিক সেহেতু একটা আশঙ্কা দানা বেঁধেছে বিদেশি লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে তাদের তহবিল উঠিয়ে নিতে পারেন । এটাই সাধারণত দেখা যায় যখন বন্ড থেকে ভাল আয় হয় তখন  শেয়ার বাজারের অবস্থা খারাপ হয়।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top