News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ৬ এপ্রিল ভোটগ্রহণ, সর্বত্র ২ মে ফল ঘোষণা
Image

তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ৬ এপ্রিল ভোটগ্রহণ, সর্বত্র ২ মে ফল ঘোষণা

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুতে এক-দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তামিলনাড়ুতে বিধানসভা ভোট হবে ৬ এপ্রিল। ওই দিনই দক্ষিণ ভারতের রাজ্য কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, “কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল, পুদুচেরিতে ভোটগণনা হবে ২ মে।” এবার তামিলনাড়ুতে এক দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “আগামী ৬ এপ্রিল এক-দফায় বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভোটগণনা হবে ২ মে।”


মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “তামিলনাড়ুতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে, সেখানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪ (এসসি-৪৪ এবং এসটি-২), কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২) এবং পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০ (এসসি-৫ এবং এসটি আসন নেই)।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top