News Flash

  • Home
  • Uncategorized
  • এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান
Image

এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান

প্যারিস, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স  (এফএটিএফ)-এর ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান। সন্ত্রাসদমনে যথেষ্ট কাজ করেনি । তাই পাকিস্তানকে ধূসর তালিকাতেই রেখে দিল এফএটিএফ। আন্তর্জাতিক সংগঠনটির তরফে জানানো হয়েছে, সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করতে যে যে পদক্ষেপ করতে বলা হয়েছিল তা করতে পারেনি পাকিস্তান। তাই এখনও ওই তালিকাতেই রাখা হচ্ছে তাদের। এরপর ফের জুনে তাদের অবস্থান পর্যালোচনা করা হবে।

২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার। কিন্তু প্যারিস স্থিত এফএটিএফ-এর একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। ধূসর তালিকা থেকে আর বেরনো হয়নি ইসলামাবাদের। এই পরিস্থিতি ফেব্রুয়ারির বৈঠককে ঘিরে ক্রমশ আশা জেগেছিল। তবে সন্ত্রাসদমনে যথেষ্ট কাজ না করায় এই বৈঠকেও ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান।

 এফএটিএফ বৃহস্পতিবার জানিয়েছে যে, জুন ২০১৮ থেকে এফএটিএফ-এর ধুসর তালিকায়  থাকা  পাকিস্তানকে ২৭টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলা হয়েছিল। পাকিস্তান অনেকটাই পূর্ণ করেছে তাদের দেওয়া লক্ষ্য। ২৪টি অ্যাকশন আইটেমে পাকিস্তানের কাজে সন্তুষ্ট এফএটিএফ। কিন্তু যে তিনটি খাতে এখনও প্রয়োজনীয় কাজ হয়নি, সেগুলি খুবই গুরুতর, তাই ধুসর তালিকাতেই থাকবে পাকিস্তান। সংস্থার প্রধান জানান যে কিছুটা কাজ হয়েছে কালো টাকা সাদা হওয়া রোখায় ও সন্ত্রাসের জন্য অর্থ ব্যবহার বন্ধের ক্ষেত্রে। কিন্তু আরও কাজ করতে হবে ভারতের পড়শি দেশকে সেটা সাফ করে দেওয়া হয়েছে।

সন্ত্রাসে অর্থে দিচ্ছে যারা সেই সংক্রান্ত তদন্ত যে সঠিক মানুষদের টার্গেট করছে, সেটা বোঝাতে হবে পাকিস্তানকে। তদন্তের শেষে সন্ত্রাসবাদী ও তাদের হয়ে কাজ করা লোকদের যে অর্থের উৎস পুরোপুরি বন্ধ করা হচ্ছে, সেটাও পাকিস্তানকে নিশ্চিত করতে হবে। আদালত যাতে কড়া ব্যবস্থা নেয়, সেই বিষয়েও সচেষ্ট হতে বলা হয়েছে। জুন মাসের প্লেনারিতে কতটা কাজ হল সেটা রিভিউ করা হবে ও তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top