News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টা শুধু জনগনের সেবা করে যান : অরবিন্দ কেজরিওয়াল
Image

২৪ ঘন্টা শুধু জনগনের সেবা করে যান : অরবিন্দ কেজরিওয়াল

সুরাট, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দলের সমস্ত কর্মী, নেতাদের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা, “২৪ ঘন্টা শুধু জনগনের সেবা করে যান।” শুক্রবার গুজরাটের সূরাটে আম আদমি পার্টি (আপ)-এর নেতা, কর্মী এবং সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের উদ্দেশে কেজরিওয়াল বলেছেন, “কখনও কাউকে অপমান করবেন না, ২৪ ঘন্টা শুধু জনগণের সেবা করে যান।” শুক্রবার সকালেই গুজরাটের সুরাটে পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সেখানে পৌঁছে আপ-এর ভলেন্টিয়ার এবং সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল।


কেজরিওয়াল এদিন সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের উদ্দেশে বলেন, “ফলাফল ঘোষণার পর, বিগত দিনগুলিতে বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য আমি শুনছিলাম। তাঁরা বিচলিত, খানিকটা ভীতও বটে। আমাদের বুঝতে হবে তাঁরা আম আদমি পার্টি অথবা আপনাদের দেখে ভয় পায়নি, যাঁরা আপনাদের ভোট দিয়েছেন তাঁদের ভয় পেয়েছে বিজেপি ও কংগ্রেস।” কেজরিওয়াল বলেন, “বিজেপি এখানে ২৫ বছর ধরে কেন শাসন করছে? তাঁরা ভালো কিছু করছে, তার জন্য মোটেও নয়। অনেক ইস্যু রয়েছে। কংগ্রেসকে নিজেদের পকেটে ভরে রেখেছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় আসে, কিন্তু শুধুমাত্র একটি দল এখানে শাসন করছে।”

কেজরিওয়াল এদিন বলেন, “আমরা ২৭, তাঁরা ৯৩। নম্বরে কিছু যায় আসে না, আমাদের এক-একজন দশ-দশজনের উপর ভারী পড়বে। সুরাটের জনগণ আপনাদের বিপক্ষের ভূমিকা দিয়েছে, তাঁদের একটাও ভুল কাজ করতে দেওয়া যাবে না।” দলের সকলকে অহংকার দূরে রাখা অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো বলেন, “অনেক সময় জয়লাভের পর অহংকার চলে আসে, এমনটা কখনও হতে দেবেন না। কাউকে অপমান করবেন না, ২৪ ঘন্টা শুধু জনগণের সেবা করে যান।”

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top