News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে ৭৫ মিনিটের কথোপকথন, সীমান্তে শান্তি বজায় রাখায় জোর জয়শংকরের
Image

ভারত-চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে ৭৫ মিনিটের কথোপকথন, সীমান্তে শান্তি বজায় রাখায় জোর জয়শংকরের

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : এবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ফোনে আলোচনা সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় বিদেশমন্ত্রককের পক্ষ থেকে জানান হয়েছে, বৃহস্পতিবার দুপুরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় ৭৫ মিনিট কথা  বলেন জয়শংকর। এই বৈঠকে চিন স্বাভাবিক সম্পর্ক স্থাপন করার ওপর জোর দিলেও সীমান্তে শান্তি বজায় রাখাই যে তার পূর্বশর্ত, সেটি ফের স্পষ্ট করে দিয়েছে ভারত।

দশ দফা আলোচনার পর অবশেষে পূর্ব লাদাখের প্যাংগং সো থেকে সেনা সরিয়েছে ভারত ও চিন। গোগরা, হট স্প্রিংস ও সবচেয়ে বড় কাঁটা দেপসাংয়ে এখনও সমস্যা আছে। এর মধ্যেই পুরো প্রক্রিয়ার রিভিউ করলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী। ভারতীয় বিদেশমন্ত্রককের পক্ষ থেকে জানান হয়েছে, বৃহস্পতিবার দুপুরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় ৭৫ মিনিট কথা  বলেন জয়শংকর।   শেষে ঠিক হয় যে এবার বিদেশমন্ত্রীদের মধ্যে হটলাইন তৈরি হবে। চিন স্বাভাবিক সম্পর্ক স্থাপন করার ওপর জোর দিলেও সীমান্তে শান্তি বজায় রাখাই যে তার পূর্বশর্ত, সেটি ফের স্পষ্ট করে দিয়েছে ভারত।

জয়শংকর জানিয়ে দেন যে, সীমান্ত সমস্যা মিটতে হয়তো দেরি হবে কিন্তু হিংসার মাধ্যমে সীমান্তে শান্তি নষ্ট করা হলে সম্পর্ক খারাপ হতে বাধ্য। দুই মন্ত্রী নিবিড় যোগাযোগ রাখার কথা জানান ও হটলাইন তৈরির সিদ্ধান্ত নেন।  

অন্যদিকে, চিনের তরফ থেকে বলা হয়েছে যে ওয়াং বার্তা দিয়েছেন যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার পথে যেন অটুট থাকে ভারত ও চিন এবং সন্দেহের বশে যেন পিছিয়ে না যায়। ওয়াং ই বলেন যে সীমান্তের বিষয়টি ঠিক করে দুই দেশের মেটানো উচিত যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক তার জন্য মার না খায়।

 জয়শংকর তাঁকে মনে করিয়ে দেন মস্কোতে তাদের আলোচনার কথা। তারপর ধাপে ধাপে কীভাবে কাজ হয়েছে ও সেই ভাবে বাকি স্থানেও সেনা কমানোর ওপর জোর দেন বিদেশমন্ত্রী। একবার সমস্ত বিতর্কিত জায়গায় সেনা সরে গেলে তারপর পুরো অঞ্চল থেকে সেনা কমানোর ওপর কাজ করা যেতে পারে বলে ওয়াং ই-কে জানান জয়শংকর।

ওয়াং বলেন যে সীমান্তের বিবাদটি বাস্তবে কিন্তু ভারত-চিন সম্পর্কের পুরো কাহিনি সেটা নয়। তাই ঠিক ভাবে সেটা বোঝা উচিত। একই ভাবে গত বছরের ভারত-চিন পরিস্থিতির জন্য কে দায়ী, কে নয়, সেটাও খুব স্পষ্ট বলে তিনি জানান।

 সব মিলিয়ে দুই দেশ যে খুব ভিন্ন ভাবে সীমান্তের সমস্যাটিকে দেখছে সেটা স্পষ্ট। ভারতের কাছে সব কিছু নির্ভর করছে সীমান্তের পরিস্থিতির ওপর। চিন বলছে ওটা গুরুত্বপূর্ণ কিন্তু ওটাই সব নয়। তবে এর মধ্যেও প্যাংগংয়ে শান্তি ফিরেছে। আগামী দিনে কত দ্রুত পূর্ব লাদাখের অন্য স্থানে সেনা প্রত্যাহার হয়ে, কতটা কার্যকরী হয়ে বিদেশমন্ত্রীদের মধ্যে হটলাইল, সেটাই দেখার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top