News Flash

  • Home
  • Uncategorized
  • শীত চলে যাওয়ার পর জ্বালানি তেলের দাম কমবে : ধর্মেন্দ্র প্রধান
Image

শীত চলে যাওয়ার পর জ্বালানি তেলের দাম কমবে : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। মাঝে তিন-দিন খানিকটা স্বস্তি দিয়ে বাড়েনি দুই জ্বালানি তেলের দাম। কিন্তু, আগামী দিনে যে বাড়বে না এমন কোনও নিশ্চয়তা দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছেন, “শীত চলে যাওয়ার পর পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমবে। শীতকালে এমনটা হয়, ধীর ধীরে দাম কমবে।”


শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, “পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারেও গ্রাহকদের প্রভাবিত করেছে। শীত চলে যাওয়ার পর পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমবে।” পেট্রোলিয়াম মন্ত্রী প্রধান আরও জানিয়েছেন, “সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়, চাহিদা বৃদ্ধির কারণেই দাম বেড়েছে, শীতকালে এমনটা হয়। ধীরে ধীরে দাম কমবে।”


উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের মূল্য। কমেনি এক দিনও, শুধু বেড়েছে। কোনও কোনও রাজ্যে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে প্রতিদিনই আক্রমণ করছে বিরোধীরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারই কলকাতায় ইলেকট্রিক স্কুটিতে চেপে নবান্নে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শুক্রবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস নেতা শশী থারুর দড়ি দিয়ে টেনে নিয়ে যান অটো। বিহারের রাজধানী পাটনায় সাইকেল চালিয়ে নিজের বাড়ি থেকে সচিবালয়ে যান আরজেডি নেতা তেজস্বী যাদব।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top