News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তীর্ণ বেকারদের অফার পুরণ করে জমা দেওয়ার ভীড়
Image

টেট উত্তীর্ণ বেকারদের অফার পুরণ করে জমা দেওয়ার ভীড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ অফার প্রাপ্ত টেট উত্তীর্ণ বেকাররা বৃহস্পতিবার একাডেমি সুকলে তাদের অফার পূরণ করে জমা দিয়েছেন৷ গ্রেজুয়েট টিচার হিসেবে ৪০৪ টি এবং আন্ডারগ্রাজুয়েট টিচার হিসেবে ২৬২টি অফার ছাড়া হয়েছে৷ টেট উত্তীর্ণ বেকারদের শিক্ষক পদে নিয়োগের জন্য অফার প্রদান করা হয়েছিল৷


অফার প্রাপকরা যাবতীয় নিয়মকানুন মেনে অফার পুনরায় শিক্ষা দপ্তরের কাছে জমা দিয়েছে৷ রাজধানীর উমাকান্ত একাডেমি সুকলে জমা নেওয়া হয়৷ অফার জমা দেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট সকলকে নিয়োগপত্র প্রদান করা হবে৷ বৃহস্পতিবার অফার জমা দেওয়া কে কেন্দ্র করে আক্রান্ত একাডেমি সুকলে অফার প্রাপকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ অফার প্রাপকদের মধ্যে অনেকেই রয়েছে চাকরিচ্যুত শিক্ষক৷ চাকরীচ্যুত হওয়ার পর তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় পুনরায় চাকরির জন্য আবেদন করে৷

সে অনুযায়ী তাদেরকে শিক্ষক পদে পুনরায় অফার প্রদান করা হয়েছে৷ শিক্ষক পদে পুনরায় চাকরির অফার পাওয়ায় স্বভাবতই তারা দারুণ খুশি৷ এজন্য অফার প্রাপকদের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে৷ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকের যথেষ্ট ঘাটতি রয়েছে৷ তাতে বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ পঠন-পাঠন ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজ্য সরকার টেট উত্তীর্ণ প্রত্যেককে শিক্ষক পদে উত্তীর্ণ প্রত্যেককেই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উত্তীর্ণ প্রত্যেককেই হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top